সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের।

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের

আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে অধিকাংশ শিক্ষকের অভিজ্ঞতা হচ্ছে, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। শিক্ষার্থীরাও এই বিষয়টি উপলব্ধি করছেন। তাদের মতে, শিক্ষা ব্যবস্থার সংকট কাটাতে হলে শিক্ষকদের মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করা আবশ্যক।

বিশ্লেষকরা বলছেন, সামাজিক উন্নয়নে শিক্ষকদের অবদান রাখার সুযোগ করে দিতে হবে। সরকারি বিজ্ঞান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা খানম জানান, তিনি ভালোবেসে এই পেশায় এসেছেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য মনোযোগী। তিনি বলেন, ‘আমি আমার সন্তানদের যাতে একটি ভালো শিক্ষা দিতে পারি, পাশাপাশি শিক্ষার্থীদেরও আমি আমার সন্তানদের মতো করে শিক্ষা দেওয়ার চেষ্টা করি।’

তবে শিক্ষকদের চাওয়া-পাওয়ার হিসাব মিলছে না। পর্যাপ্ত শিক্ষক নেই, বেতন-ভাতা, প্রশিক্ষণ ও অধিকারসহ নানা সংকট বিদ্যমান। নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষকতা পেশা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এক শিক্ষক জানিয়েছেন, ‘শিক্ষকেরা সময়মতো পদোন্নতি পাচ্ছেন না। পদগুলো ফাঁকা পড়ে আছে অথচ সরকারের সেদিকে খেয়াল নেই।’ অন্য একজন সিনিয়র শিক্ষক মন্তব্য করেন, ‘আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় খুব পিছিয়ে আছে।’

এক সময় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিলো শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাসের। এখন সেটাও হারাতে বসেছে। এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষক দিবসকে আমরা শুধুমাত্র একদিনে পালন করতে চাই না। বরং তাদের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে প্রত্যেকদিন আমরা এই শিক্ষক দিবস পালন করতে চাই।’

শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান বাড়াতে শিক্ষকের মর্যাদা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষকদের যেভাবে লাঞ্চিত, বঞ্চিত ও নির্যাতিত করা হয়েছে, সেটি আমরা আর দেখতে চাই না। যে দোষী, তাকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় শাস্তি হবে। কিন্তু একজন শিক্ষককে লাঞ্চিত করা, এটি কোনোভাবেই কাম্য নয়।’

বিজ্ঞাপন