মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার

ডিসেম্বরে শিক্ষার্থীদের নতুন বই বিতরণের পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরের মধ্যে নতুন বই বিতরণের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার।’

শিক্ষামন্ত্রী আরও জানান, কারিকুলামে কিছুটা পরিমার্জন করা হবে এবং আলাদা আলাদা শ্রেণিতে চারটি নতুন বই আসছে। এছাড়া ভাষা শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

এহসানুল হক মিলন বলেন, ‘আগামী বছর থেকে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে।’

বিজ্ঞাপন