রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা, বন্যা পরিস্থিতির কারণে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত সকল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়, যা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাগুলোকে অন্তর্ভুক্ত করে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন শনিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

ড. মাহদী আমিন আরও জানান, উদ্ধার কার্যক্রমে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন সরকারি বাহিনী নিয়োজিত রয়েছে। ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার ব্যবস্থা রাখা হয়েছে।

সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। বন্যা পরিস্থিতির কারণে গত শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞাপন