বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ধর্ম

রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকীতে ছায়ানটে 'শ্যামা' গীতিনাট্য

রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় ছায়ানটে গীতিনাট্য 'শ্যামা' মঞ্চস্থ হবে।

রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকীতে ছায়ানটে 'শ্যামা' গীতিনাট্য

বর্ষা মানেই মেঘ-বৃষ্টি আর স্নিগ্ধ প্রকৃতি। বর্ষা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। শ্রাবণের এমন দিনে প্রকৃতির এই রূপের সাথে অবধারিতভাবেই মনে পড়ে রবীন্দ্রনাথকে। ঝরো ঝরো মুখর বাদর দিনে কিছুতেই যেন মন লাগে না তারে ছাড়া।

বর্ষা রবীন্দ্রনাথের কাছে কেবল একটি ঋতু নয়। বৃষ্টি কখনও তার গানে প্রেমের, কখনও বিরহের, কখনও অপেক্ষার, কখনও অজানাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। বর্ষার প্রকৃতি আর মানুষের মনের আবেগকে এক সুতোয় বেঁধেছেন তিনি।

১৯৪১ সালের ৭ আগস্ট—১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ। এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ। শ্রাবণের সেই দিন পেরিয়ে গেছে ৮৫ বছর। কিন্তু বৃষ্টি এলেই যেন সময় থমকে দাঁড়ায়।

জানালায় বৃষ্টির ফোঁটা পড়লে, মেঘ ডাকলে, ভেজা বাতাসে কদমের গন্ধ এলে, কোথাও না কোথাও বেজে ওঠে রবীন্দ্রসংীত। বাঙালির বর্ষার সঙ্গে যেন মিশে আছে রবীন্দ্রনাথের গান। তিনি নেই কিন্তু তার গান আছে, তার কবিতা আছে।

আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী উপলক্ষে গীতিনাট্য ‘শ্যামা’ মঞ্চস্থ করবে ছায়ানট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপন