শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠন স্থগিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠন স্থগিত

বাংলাদেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ এখনও চূড়ান্ত হয়নি।

এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন