সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, গত ২০ জুলাই রাতে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিতে বাধ্য হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী র‍্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন