রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

উত্তরের বন্যা পরিস্থিতি: নদীর পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ

উত্তরের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও জলাবদ্ধতায় স্থানীয়রা ভোগান্তিতে রয়েছে।

উত্তরের বন্যা পরিস্থিতি: নদীর পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা।

রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় নদীভাঙন তীব্র হয়েছে। টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধস অব্যাহত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে যান চলাচল।

গত কয়েকদিনের বৃষ্টি ও ঢলে রংপুরের গঙ্গাচড়ায় শঙ্করদহ, চরইচলি, বাঘেরহাট ও বিনবিনার চরসহ বিভিন্ন নিচু এলাকার ফসলি জমি এখনও পানিতে তলিয়ে আছে। পানি কিছুটা কমলেও অনেক এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা।

নীলফামারীতে তিস্তার চরের ফসল তলিয়ে গেছে এবং বেড়েছে নদীভাঙন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল ও কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙন বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, ‘গাইবান্ধায় তিস্তা তীরবর্তী সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে। জুলাইয়ের বাকি দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।’

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর তিন ইউনিয়নের পর নতুন করে প্লাবিত হয়েছে গাজীরখামার ইউনিয়নের নিম্নাঞ্চল। সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকা এখনো তলিয়ে আছে।

যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল-তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গাইড বাঁধের ভাঙন অব্যাহত আছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে যাতায়াতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।

বিজ্ঞাপন