রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

মিয়ানমার সেনা সদস্যসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিনজনকে আটক করেছে বিজিবি।

মিয়ানমার সেনা সদস্যসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং দুইজন পুলিশ সদস্য রয়েছেন। তাদের আটক করার ঘটনা ঘটে গতকাল সোমবার দুপুরে।

আটককৃতদের নাম বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইট্যংপাড়ার নাফ নদী সীমান্ত দিয়ে সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তারা জানান, গত দুই বছর ধরে আরাকান আর্মির হাতে আটক থাকার পর রাখাইনের একটি ক্যাম্প থেকে পালিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজিবি আটক তিনজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিয়ানমারের জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। এর আগে, মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এবং পরে তাদের প্রত্যাবর্তন করা হয়।

বিজ্ঞাপন