শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৫ জনের প্রাণহানি

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৫ জনে পৌঁছেছে।

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৫ জনের প্রাণহানি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের বয়স ২ বছর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার সকালে এই তথ্য জানায়।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৭৩ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগীও চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৫৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে, তবে বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। চিকিৎসকরা শিশুদের পুষ্টিহীনতার অভাবকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।

বিজ্ঞাপন