শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহস ও সহমর্মিতার উদাহরণ: জুবাইদা রহমান

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর সাহস ও সহমর্মিতার উদাহরণ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, মন্তব্য ডা. জুবাইদা রহমানের।

মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহস ও সহমর্মিতার উদাহরণ: জুবাইদা রহমান

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের উদাহরণ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

আজ মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শোককে শক্তিতে পরিণত করে ক্ষতিগ্রস্ত পরিবার, আহত শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাই যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন, তা জাতির জন্য একটি অনন্য উদাহরণ।

তিনি দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা সেবায় অবদান রাখা দেশি-বিদেশি নাগরিক, বিভিন্ন সহায়তা সংস্থা, ফায়ার সার্ভিস, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় ভারত, চীনসহ কয়েকটি দেশের কূটনীতিক এবং দুর্ঘটনা মোকাবিলায় অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন