রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
জাতীয়

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ট্রেন চলাচল শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ট্রেন চলাচল শুরু হয়েছে।

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ স্থগিত, ট্রেন চলাচল শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হেনস্তার প্রতিবাদে রেললাইন অবরোধ স্থগিত করেছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা এই অবরোধ স্থগিত করে।

এর আগে, এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনার পর শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় তারা, যার ফলে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২০ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা ট্রেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটিই সুমনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট টিটিকে সাময়িক বরখাস্ত করলেও, আন্দোলনকারীরা এটিকে অপর্যাপ্ত বলে দাবি করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত টিটিইকে সশরীরে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সকল দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

রেললাইন অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

বিজ্ঞাপন