রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
জাতীয়

নীলফামারীতে কোটি টাকার রেসকিউ বোট অবহেলায় পড়ে আছে

নীলফামারীর তিস্তা পাড়ে কোটি টাকার তিনটি রেসকিউ বোট অবহেলায় পড়ে আছে।

নীলফামারীতে কোটি টাকার রেসকিউ বোট অবহেলায় পড়ে আছে

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে উদ্ধার কাজের জন্য কেনা এই নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় মূল্যবান সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। প্রতিবছর বর্ষায় তিস্তার পানিতে প্লাবিত হয় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল, যার ফলে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

দুর্যোগের সময় চরাঞ্চলের বাসিন্দাদের এবং গবাদি পশু নিরাপদে সরিয়ে নিতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল রেসকিউ বোট। তবে বর্তমানে কোনোটি বালুর নিচে চাপা পড়ে আছে, আবার কোনোটির ত্রিপল, বসার সিটসহ বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, রক্ষণাবেক্ষণের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। মাসের পর মাস বেতন পান না নৌযানের চালকেরা।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’ অন্যদিকে, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘বরাদ্দ পাওয়া গেলে বোটগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে।’

২০২০-২১ অর্থবছরে প্রায় তিন কোটি টাকা দিয়ে উদ্ধারকাজের জন্য এসব নৌকা কেনা হয়েছিল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হয়।

বিজ্ঞাপন