বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা
জাতীয়

নরসিংদীতে পোলট্রি খামারিদের প্রতিবাদ, মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী আন্দোলন

নরসিংদীতে পোলট্রি খামারিরা মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেছেন খরচ বৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে।

নরসিংদীতে পোলট্রি খামারিদের প্রতিবাদ, মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী আন্দোলন

নরসিংদীতে পোলট্রি মুরগি ও ডিম উৎপাদনে লাগামহীন খরচ বৃদ্ধি, কর্পোরেট সিন্ডিকেটের একচেটিয়া প্রভাব এবং বাজারমূল্যের চরম বৈষম্যের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতীকী ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারি ও ডিলাররা।

মঙ্গলবার (২১ জুলাই) নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে সকালে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিবপুরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারি এবং ডিলার অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা 'পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর', 'করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ কর, খামারিদের রক্ষা কর' সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচির একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে খামারিরা মহাসড়কে নিজেদের উৎপাদিত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। খামারিদের অভিযোগ, বাজারজাত পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও উৎপাদিত ডিম ও মুরগির সঠিক বিক্রয়মূল্য পাওয়া যাচ্ছে না।

মধ্যস্বত্বভোগী ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কারণে প্রতিদিন লোকসান গুনতে গুনতে ইতোমধ্যে অনেক প্রান্তিক খামারি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন, পোলট্রি খাত দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস।

এই শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে অবিলম্বে খাদ্যের দাম নিয়ন্ত্রণ, প্রান্তিক খামারিদের সুরক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে সারাদেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন