বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

কুড়িগ্রামে তিস্তাসহ নদীর পানির স্তর বৃদ্ধি, বন্যার আশঙ্কা

কুড়িগ্রামে তিস্তাসহ নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা।

কুড়িগ্রামে তিস্তাসহ নদীর পানির স্তর বৃদ্ধি, বন্যার আশঙ্কা

পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রামে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। ভারতের গজলডোবা ব্যারাজের ২০টি গেইট খুলে দেওয়ার ফলে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, কুড়িগ্রামে তিস্তা নদীর পানি গতকাল সন্ধ্যায় বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও, আজ সকালে তা আরও কমে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

চরাঞ্চল পানিতে তলিয়ে গেলেও সেখানে ফসল না থাকায় ক্ষতির শঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বিজ্ঞাপন