বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

আজ বুধবার সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এই বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশও দেন। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন