সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের জন্য দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এ কথা বলেন।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন।

তিনি বলেন, "নদী ও পরিবেশের সুরক্ষায় শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও সবাইকে ভূমিকা রাখতে হবে।" প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

এছাড়াও, তিনি বলেন, "আমাদের নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।"

বিজ্ঞাপন