নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত ব্যক্তির কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. বশির উল্লাহর একক বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় এ রায় দেন। আদালত জানায়, যদি চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হয় এবং দুই পক্ষের মধ্যে আপস হয়, তাহলে অভিযুক্তকে কারাগারে পাঠানো বা দণ্ডিত করা হবে না।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য হলো পাওনা টাকা আদায় নিশ্চিত করা, কাউকে শাস্তি দেওয়া নয়।
এছাড়া, আদালত চেকের টাকা ও ব্যাংকের পাওনাদি পুরোপুরি পরিশোধ করে আপস-মীমাংসা করায় অভিযুক্তের এক বছরের কারাদণ্ড বাতিল করে।
রায়ে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দিতে হবে।