বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি।

শপথ অনুষ্ঠানে ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পাশাপাশি ৮১তম অধিবেশনের সভাপতির শপথ অনুষ্ঠিত হয়। মিডিয়া ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, বর্তমান সময়ে জাতিসংঘের বহুপাক্ষিক ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তিনি উল্লেখ করেন, সদস্যরাষ্ট্রগুলোকে মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপ ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন জায়গা খুঁজে নিতে হবে। তিনি জাতিসংঘ সনদের প্রতি বিশ্বস্ত থেকে দায়িত্ব পালনের পাশাপাশি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

ড. খলিলুর রহমান মঙ্গলবার রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি সভায় সভাপতিত্ব করেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল এই বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন