আজ সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।