বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নিহত

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক শফি আলম নিহত হয়েছেন।

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থল মাইন বিস্ফোরণে শফি আলম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেম রাজার ঢালার মুখ সংলগ্ন একটি কলা বাগানে হাঁটার সময় শফি আলম একটি স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়েন। বিস্ফোরণের ফলে তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এই ঘটনায় শফি আলম নামে এক বাংলাদেশি নাগরিক আহত হন এবং পরে মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে দায়িত্বরত বিজিবিকে অবহিত করা হয়েছে।

এর আগে ২৪ মে ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। ৯ জুন আরও একজন কৃষক একই ধরনের ঘটনায় প্রাণ হারান। ২ জুন পরিত্যক্ত মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে ১২ বছর বয়সী এক কিশোরেরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন