বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পুলিশ তদন্ত শুরু করেছে।

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হালিমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে আখাউড়া - ব্রাহ্মণবাড়িয়া রেলপথের চিনাইর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হালিমা খাতুন আলাকপুর গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। তিনি চিনাইর গ্রামে নিজাম ডাক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন