মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা।

নিহত নারীর নাম জানা গেছে, তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরবে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ গোলচত্বরে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

খবর পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। সেইসঙ্গে কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, ঘটনার পর কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন