মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শরীয়তপুরে রিমা ধর্ষণ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

শরীয়তপুরে রিমা ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন, ২ জন খালাস।

শরীয়তপুরে রিমা ধর্ষণ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

২০১৭ সালে শরীয়তপুরে স্কুল ছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে ২ জনকে খালাস এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে হাইকোর্ট। সোমবার (৭ জুলাই) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় প্রদান করেন।

রায়ে উল্লেখ করা হয়, রিমাকে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় আসামি সেলিম চকিদার ও তার স্ত্রী স্বপ্না বেগমকে খালাস দেওয়া হয়েছে। অপরদিকে, চুন্নু মোড়ল ও নুরু মোড়লকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথিপত্রে দেখা যায়, সাক্ষ্যগ্রহণে নিহত রিমার বাবা ইলিয়াছ চোকদার ও মা আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেননি। তারা আদালতে সাক্ষ্য দিয়েছেন যে আসামিরা এই ঘটনার সাথে জড়িত নয়। আইনজীবীদের সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা আসামিদের খালাস চেয়েছেন।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী হাওলাদার কান্দি গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় রিমার মরদেহ পাওয়া যায়।

মরদেহের বুকের মাঝে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা ইলিয়াছ চোকদার বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ মে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন।

বিজ্ঞাপন