মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামিসা ধর্ষণ ও হত্যার মামলার পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি অপেক্ষমাণ

রামিসা ধর্ষণ ও হত্যার মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই হাইকোর্টে।

রামিসা ধর্ষণ ও হত্যার মামলার পেপারবুক প্রস্তুত, হাইকোর্টে শুনানি অপেক্ষমাণ

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এই মামলার শুনানি যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হবে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে এবং এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

গত ৯ জুন পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে জমা হয়। এর আগে, ৭ জুন আদালত শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন।

১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে সোহেল রানা, যেখানে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করেন।

এদিকে, হাইকোর্ট ঘাতক সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন