মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন

রামিসা হত্যা মামলার আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ প্রধান বিচারপতির।

রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এই বেঞ্চ রোববার থেকে কার্যকর হবে এবং রামিসা হত্যা মামলার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অন্যান্য মামলার আপিল শুনানি করবে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল জানান, রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর তিনি প্রধান বিচারপতির এজলাসে যান এবং দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ নিতে অনুরোধ করেন। এ সময় আরও কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী তাঁর বক্তব্যকে সমর্থন করেন।

প্রধান বিচারপতি তখন আলাদা বেঞ্চ গঠনের নির্দেশনা দেন। আইনজীবীরা জানান, এই পদক্ষেপের ফলে আলোচিত ফেনীর নুসরাত হত্যা, মাগুরার আসিয়া হত্যা মামলাসহ অন্যান্য মামলারও শুনানি হবে।

তারা উল্লেখ করেন, প্রধান বিচারপতি বিশেষ এই পদক্ষেপ না নিলে রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে অন্তত আরও ছয় বছর অপেক্ষা করতে হতো।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, দ্রুততম সময়ে বিচারিক আদালতে রামিসা হত্যার রায় ঘোষণা করা বিচার বিভাগের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

বিজ্ঞাপন