মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
জাতীয়

৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা–উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনা–উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রোববার (৭ জুন) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

সকাল ৬টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি ট্যাংকারের মোট ৯টি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে খুলনা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর খুলনা থেকে মেকানিক দল ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। দীর্ঘ ৯ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে মেরামত কাজ শেষ হয় এবং রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, উদ্ধার অভিযানে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এবং পাকশি থেকে আরও দুটি উদ্ধারকারী ট্রেন অংশ নেয়। যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন