ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। আগামী ৯ জুনের মধ্যে তাদের জবাব দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার পর ৩ জুন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, তারা হাসপাতালের পক্ষ থেকে আবেদনপত্র পেয়েছেন। তবে নির্দিষ্ট সময়ে জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক ডা. বিশ্বাস বলেন, 'আমরা অপেক্ষায় আছি। সময়ের মধ্যে জবাব না পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং গণমাধ্যমকে জানানো হবে।'