স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুশইন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সীমান্তে বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, "আমরা পুশইন হতে দেব না।"
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ডিজি লেভেলের বৈঠক অনুষ্ঠিত হয়, যা একবার বাংলাদেশে এবং পরবর্তীবার ভারতে অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, ডিজি লেভেলের মিটিংয়ে সীমান্ত সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার পর বিষয়গুলো সামারাইজ করে স্বাক্ষরেরও একটি প্রক্রিয়া রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করছে।" তিনি বিজিবির সতর্কতা সম্পর্কে উল্লেখ করে বলেন, "আমরা সমস্ত পুশইনের, অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেবো।"