বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
জাতীয়

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা দুর্ঘটনা কবলিত ট্রেনটি ট্রাকটির সঙ্গে সংঘর্ষের সময় রেললাইন দিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করছিল।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি সরানোর কাজ করছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে সাগরিকা কমিউটার, বিজয় এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে আছে।

বিজ্ঞাপন