কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহলদল বাধা দিলে এই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
এছাড়া, একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবির বাধায় ওই ৭ জন শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হয়।
সীমান্তে যেকোনো অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্কতা ও কড়া পাহারা জোরদার করেছে।