শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করার আশা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী জানিয়েছেন, রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর হতে পারে।

৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করার আশা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার রায় কার্যকর করার জন্য সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ প্রাধান্য দিলে ৩ মাসের মধ্যে তা সম্ভব। আজ রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'রামিসার মতো বেদনাদায়ক ঘটনার বিচার করতে সক্ষম হয়েছি, এটাই স্বার্থকতা।' তিনি জানান, আইনি সব ধাপ পেড়িয়ে ৬ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা হয়েছে। আসামির জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে যেন বিচার প্রশ্নবিদ্ধ না হয়।

আসাদুজ্জামান বলেন, '৭ দিনের মধ্যে ডেথ রেফারেন্স হাইকোর্ট ডিভিশনে চলে যাবে। এরপর পেপারবুক তৈরি করতে হবে এবং হাইকোর্ট শুনানির সময় নির্ধারণ করবে।' তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার কথাও উল্লেখ করেন এবং দ্রুত নিষ্পত্তির চেষ্টা করার কথা জানান।

মন্ত্রী সোহেল রানা প্রসঙ্গে বলেন, 'সোহেল ধুরন্ধর, মামলার মোড় অন্যদিকে ঘোরাতে অন্য ব্যক্তিকে জড়ানোর চেষ্টা করেছে।' আজকের রায় ঘোষণা করেছেন বিচারক মাসরুর সালেকীন। প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন