মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে আধিপত্যের সংঘর্ষে আহত ৫, গুলিবিদ্ধ অনিক

নরসিংদীর রায়পুরায় আধিপত্যের সংঘর্ষে ৫ জন আহত, গুলিবিদ্ধ অনিক।

নরসিংদীতে আধিপত্যের সংঘর্ষে আহত ৫, গুলিবিদ্ধ অনিক

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর একই কারণে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় মিষ্টার গ্রুপের সমর্থক মামুন গুলিতে নিহত হন। এরপর থেকে জবা মেম্বার ও তার সহযোগী আলাল মুন্সিসহ তাদের গ্রুপের সদস্যরা এলাকা ছেড়ে চলে যান।

অভিযোগ রয়েছে যে, জবা গ্রুপ ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ফিরে আসার চেষ্টা করছিল। মঙ্গলবার ভোরে স্পিডবোটে করে তারা অস্ত্রধারীদের নিয়ে দড়িগাঁও গ্রামে প্রবেশ করে এবং হামলা চালায়। এসময় মিষ্টার গ্রুপের সদস্যরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) মাথায় গুলিবিদ্ধ হন। আহত ৫ জনকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, "কিছু আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

বিজ্ঞাপন