মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ২০ জন।

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ও সন্ধ্যায় আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম শেলু মিয়া (৫০), তিনি আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।

দুপুরের দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় শেলু মিয়া গুরুতর আহত হন।

পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহুবল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন