মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজারকে ইয়াবাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ইমন নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড।

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজারকে ইয়াবাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তের নাম ইমন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। সেসময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

পরে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে। এর আগে, গতকাল রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন