মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সম্পত্তির জন্য বাবাকে হত্যা: ছেলে ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে সম্পত্তির লোভে বাবাকে হত্যা করায় ছেলে ও সহযোগী গ্রেপ্তার।

সম্পত্তির জন্য বাবাকে হত্যা: ছেলে ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে সম্পত্তির জন্য বাবাকে হত্যার অভিযোগে ছেলে বেলাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ জুন কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বলের বাসিন্দা মীর মজিবুর রহমান খান দুই স্ত্রী মারা যাওয়ার পর তৃতীয়বার বিয়ে করেন। এর পর তিনি জমি বিক্রি করে কিছু টাকা তৃতীয়পক্ষের মেয়ে সালমাকে দেন, যা তার প্রথম পক্ষের সন্তান বেলালকে ক্ষিপ্ত করে তোলে।

২০২৪ সালের ৬ জুন মজিবুর রহমান সালমার বাসায় বেড়াতে যান। পরদিন, সহযোগী নারীর অনুরোধে, তিনি বাকলিয়ার একটি বাসায় যান। সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিল বেলালের আরেক সহযোগী আবদুল জলিল।

বেলাল ও জলিল মজিবুর রহমানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেন।

পিবিআই চট্টগ্রাম মহানগরের পুলিশ সুপার এসএম রফিকুল ইসলাম বলেন, "বাবার তিনটা পক্ষ ছিল। তারা প্রথম পক্ষের সন্তান। তাদেরকে বঞ্চিত করে মজিবুর রহমান সম্পত্তি বিক্রি করে অন্য পক্ষের মেয়েদেরকে দিচ্ছিল। এজন্য বেলাল তার ভাই ও ভায়রা জলিলের সঙ্গে বাবাকে হত্যার পরিকল্পনা করে।"

বিজ্ঞাপন