মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ।

মাদারীপুরে সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন ১০ জন। সোমবার সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরহাট গ্রামের পলাশ খানের সাথে কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের ফলে অন্তত ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনায় বিকেল ৬টা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। আহতদের মধ্যে নুরুজ্জামান মোল্লা, মাসুদ ফকির, হানিফ খান ও কামরুল হাওলাদারের নাম জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন