মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে চার খুনের ঘটনায় স্বাক্ষী শান্ত দাসের স্বীকারোক্তি

রংপুরে চার খুনের ঘটনায় স্বাক্ষী শান্ত দাস আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

রংপুরে চার খুনের ঘটনায় স্বাক্ষী শান্ত দাসের স্বীকারোক্তি

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় স্বাক্ষী শান্ত দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, খুনের আগে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের কাছে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন।

৬ সেপ্টেম্বর বিকেলে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলামের কাছে শান্ত দাস তার জবানবন্দি দেন। আদালতে তিনি জানান, ২১ আগস্ট রাতে তিন ধাপে ৫টি ইয়াবা কেনার ঘটনা ঘটে। সিদ্ধার্থ ৩ হাজার ৫০০ টাকায় শান্তর কাছে মোবাইল বন্ধক রেখে ইয়াবাগুলো কিনেছিলেন।

শান্ত আরও জানান, পরদিন বিকেলে সিদ্ধার্থ টাকা দিয়ে মোবাইল ফোন ফিরিয়ে নেন। তিনি দাবি করেন, ওই টাকা গণপতির বাসা থেকে লুট করা হয়েছিল।

পুলিশ জানায়, শান্তর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে গ্রেফতার করা হয়নি, কারণ আটকের সময় কোনো মাদক পাওয়া যায়নি। তবে তিনি মাদক সেবনের সাথে জড়িত বলে জানা যায়।

প্রসঙ্গত, ২১ আগস্ট ভোরে রংপুর মহানগরীর মাছূয়াপাড়ার তালাবদ্ধ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের গণমতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী এবং পুত্র আয়ুশ চক্রবর্তী প্রিয়ম। এই ঘটনায় সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে ২৩ আগস্ট ভোরে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার পর রাতে তারা রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলামের কাছে খুনের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বিজ্ঞাপন