সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত চলছে

চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত চলছে

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাকঘরের দক্ষিণ দিকে সাদ্দাম ব্রিজের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মরদেহের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। তবে, পরিচয় শনাক্তের জন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি। মুন্সীরহাট বাজারের এক বাসিন্দা শরীফ হোসেন জানান, তিনি গত রাতে যুবকটিকে ব্রিজে বসে থাকতে দেখেছিলেন। যুবক বলেছিলেন যে, তিনি লেবারের কাজ করেন।

চাঁদপুর পিবিআইয়ের ইন্সপেক্টর তরুণ কান্তি দে জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য দুই হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে।

এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন