ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গত ৩ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘হানিট্রাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ চক্রটি ব্যবসায়ী ও চাকরিজীবীদের টার্গেট করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে অভিযুক্ত।
ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দক্ষিণের উপ পুলিশ কমিশনার তরিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমের অভিনয় করে ভুক্তভোগীদের ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। এরপর সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়।
তরিকুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে।