খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ৩ যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতরা পাহাড়ি আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্য বলে জানা যায়।
সোমবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিন যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।