বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত, আটক ১

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত হয়েছে।

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত, আটক ১

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফের (মূল) দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় ইউপিডিএফের সদস্য ববিন ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হন। অপর সদস্য মংসানু মারমা আহত হলে তাকে সেনাবাহিনী আটক করে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ইউপিডিএফের প্রচার বিভাগ এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা দাবি করেছেন যে, নিহত সদস্যরা সাংগঠনিক কাজে সেখানে অবস্থান করছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে যায়। ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়লে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, দীঘিনালার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় সুজন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হন। দীঘিনালা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন