চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, নৌবাহিনী, এবং অগ্নিনির্বাপক দল একত্রে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। অকশন শেডটিতে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত ছিল।
এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।