রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, মামলা দায়ের

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দের ঘটনায় পুলিশ মামলা করেছে।

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ, মামলা দায়ের

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের পোদ্দারবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় প্রসাধনী বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নেওয়া হয়।

তল্লাশি চালানোর পর কার্টনভর্তি বিভিন্ন ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে ত্বক ফর্সাকারী বিভিন্ন প্রসাধনী রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ টাকারও বেশি।

পুলিশ বলছে, এসব পণ্য কোথা থেকে আনা হয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন