শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় একজনকে ফাঁসি, আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড।

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী এবং তাঁর ছেলে আল-আমিন।

এই ঘটনার পর নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট পুলিশের পক্ষ থেকে ছেলে আল-আমিন এবং বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে আদালত ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ছেলের ৫০ হাজার এবং বাবার ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন