শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
অপরাধ

মেহেরপুরে চুরির অভিযোগে গণধোলাইয়ে নিহত ১

মেহেরপুরে চুরির অভিযোগে গণধোলাইয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মেহেরপুরে চুরির অভিযোগে গণধোলাইয়ে নিহত ১

মেহেরপুরের গাংনী উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় জনতার গণধোলাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে বামন্দী এলাকায় জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চোরচক্রের চার সদস্য বামন্দী এলাকার 'খোকন এন্টারপ্রাইজ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে চোরচক্রের দোকানে ঢোকার বিষয়টি দেখতে পান দোকান মালিকের ভাতিজা। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে চক্রের এক সদস্যকে আটক করেন।

এ সময় আটককৃত সহযোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় চোরচক্রের অন্য সদস্যরা। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে চক্রের বাকি তিন সদস্য পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটককৃত চোরকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

গাংনী থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন