শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত
অপরাধ

সোহেল রানা ও স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক আগামীকাল

সোহেল রানা ও স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক আগামীকাল উপস্থাপন হবে।

সোহেল রানা ও স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক আগামীকাল

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার যুক্তিতর্ক আগামীকাল বুধবার (৩ জুন) উপস্থাপন করা হবে। অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়।

সাক্ষ্যগ্রহণের সময় রামিসার পরিবারের সদস্য, তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের বক্তব্যে রামিসা হত্যার ঘটনাকে ঘিরে বিভিন্ন লোমহর্ষক তথ্য উঠে আসে।

সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা এবং পুলিশ কর্মকর্তারাও। এ সময় রামিসার পরিবার তাদের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আগামীকাল আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবেন আদালত।

বিজ্ঞাপন