রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
অপরাধ

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ তদন্ত শুরু

হাজারীবাগে ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নিহত, তদন্ত শুরু পুলিশে।

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাগর হোসেন বুলেট (২৮), তিনি ভাগলপুর লেন ১৫ নম্বরের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর হোসেনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। অটোরিকশা চালক ইব্রাহিম বলেন, "আমি কাজ শেষে গ্যারেজে যাচ্ছিলাম। তখন ওই যুবককে মন্দিরের গলিতে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।" তিনি জানান, স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন এবং পরে সাগরকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সাগরকে ভর্তি করা হয়, কিন্তু ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই শাওন বলেন, "আমরা পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমে এ ঘটনার ব্যাপারে জানতে পারি। কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে, সে সম্পর্কে কিছুই জানি না।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন