সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যা করেছে স্বামী, আটক করা হয়েছে অভিযুক্তকে।

নাটোরে সন্তানসম্ভবা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নাটোরের সিংড়ায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে সন্তানসম্ভবা স্ত্রী বুলবুলি খাতুন ববিতাকে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চি ভদরা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল্লাহ তার সাত মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে পারিবারিক কলহের জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বুলবুলির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।

চিকিৎসক বুলবুলিকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন