সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম শেখ হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা।

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী গ্রামের আছমত শেখ ও সাগর মোল্যা। মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২১ এপ্রিল গোয়ালের টিলা গ্রামের বাসিন্দা নাঈম শেখ ইজিবাইকসহ নিখোঁজ হন।

নাঈমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরদিন পুলিশ আছমত শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, নাঈমের দেহ মাটির নিচে প্লাস্টিকের বস্তায় পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অপর আসামি সাগর মোল্যাকেও গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণের পর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।

বিজ্ঞাপন