বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের গ্রেফতার: যুক্তরাজ্যে প্রত্যর্পণের সম্ভাবনা মার্কিন সেনা নিহতের প্রতিশোধে ইরানে ৮ম দফা হামলা আমেরিকার নতুন হামলা: ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ
অপরাধ

মাগুরায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

মাগুরায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো রাইসা (২) এবং রাফিয়া। রাইসা মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার আলীনুর রহমানের মেয়ে এবং রাফিয়া আমিনুর রহমানের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, সকালে শিশু দুটি বাড়ির বাইরে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শামীম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ধারণা করা হচ্ছে, খেলা করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

বিজ্ঞাপন